০৫ মে, ২০২৩ ১১:২৩ এএম

বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাজধানীর ৫টিসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হলো ২০২২-২৩ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটের (বিডিএস) ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার (৫ মে) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয় এ পরীক্ষা।

রাজধানীর ৫টিসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিডিএস ভর্তি পরীক্ষা
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত